যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ড. জিনবোধি মহাথের। এ সময় ড. জিনবোধি মহাথের নিজের লিখা ৩টি বই হাই কমিশনারকে হস্তান্তর করেন। সাক্ষাতে যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশী বৌদ্ধ বিহারের প্রজেক্ট নিয়ে বিভিন্ন আলোচনা হয়। বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকের সদস্যরা এই সময় হাইকমিশনারকে বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পল প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জ্ঞাত করেন। হাইকমিশনার কর্মপরিকল্পনা সফলতার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সজীব চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া চৌধুরী, সহ সভাপতি টিপলু বড়ুয়া, সৌরভ বড়ুয়া, মীরা বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, অর্থ সম্পাদিকা মুনমুন বড়ুয়া ডানা, বিহার কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ সিংহ, বিহার কমিটির অর্থ সম্পাদক অজিত বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকের (ইউথ) আহ্বায়ক চৈতি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।











