পটিয়ায় ১১০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

কৃষি বাঁচলে দেশ বাঁচবে : এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ায় ১১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পটিয়া উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

২০২৫২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনামুল হক এনাম এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের স্বাগত বক্তব্য এবং কৃষি কর্মকর্তা ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, শফিকুল আলম শফিক, কৃষক দলের দক্ষিণ জেলা সদস্য সচিব মীর জাকের আহমদ, জাসাস নেতা নাছির উদ্দিন, আলমগীর আলম, কৃষক জালাল উদ্দীন প্রমুখ। বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এনামুল হক এনাম এমপি বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। লবণাক্ততা, পানির সংকট ও চাঁনখালী খালের নাব্যতা ফিরিয়ে আনতে খাল পুনঃখননসহ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কৃষকদের সব ধরনের সুযোগসুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় ১১০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (সা.) এর অনুপম আদর্শ ইহকালে ও পরকালে মুক্তির দিশারি
পরবর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের সভা