দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) সভা নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্টের কার্যালয়ে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। ট্রাস্টের মহাসচিব প্রবাল দে এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব প্রদীপ দাশ পরাগ, অর্থ সচিব রাজীব দে, শিক্ষা সচিব অনুপ চক্রবর্তী, সহ–শিক্ষা সচিব প্রসূন চৌধুরী, সাংগঠনিক সচিব জিকু দত্ত, বিবাহ সচিব তপন কান্তি ধর, ধর্ম সচিব রতন কান্তি দে, সহ–ধর্ম বিষয়ক সচিব দূর্জয় দে, ধর্ম সমাজকল্যাণ সচিব বিপ্লব চৌধুরী, সহ–সাংস্কৃতিক সচিব কৃত্তিকা চক্রবর্তী, নির্বাহী সদস্য ঊষা আচার্য্য, নির্বাহী সদস্য দীপ্ত মল্লিক, নির্বাহী সদস্য আদিত্য দাশ, অন্তু দাশ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ অনুপ চক্রবর্তীকে আহবায়ক, শিক্ষক প্রসূন চৌধুরীকে সদস্য সচিব ও প্রদীপ দাশ পরাগকে সদস্য করে মেধাবৃত্তি প্রদান কমিটি–২০২৬ এবং রতন কান্তি দে’কে আহবায়ক, জিকু দত্তকে সদস্য সচিব, ঊষা আচার্য্য, প্রদীপ দাশ পরাগ ও কৃত্তিকা চক্রবর্তীকে সদস্য করে বিশ্ব বাবা দিবস উদযাপন পরিষদ–২০২৬ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













