চট্টগ্রাম বন্দরনগরীর পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো–অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ডাঃ আবদুল্লাহ খান।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহ ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, উন্নয়নের ক্ষেত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রাণবন্ত ও গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো–অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো–অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো–অর্ডিনেটর নার্গিস আক্তার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন,ফারিহা ফারনাজ ও রোখসানা খানমসহ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












