সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মরণে ‘সুরের অর্ঘ্য’ শীর্ষক এক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এতে সঙ্গীতশিল্পী বিদূষী মৃণালিনী চক্রবর্তীকে গুণীজন সম্মাননা প্রদান করা হবে। শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদ পরিবেশন করবেন প্রশিষ্যবৃন্দ। খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত জহুর মুখার্জি, রাজীব মজুমদার ও প্রমা অবন্তী বিশ্বাস। তবলা লহরায় বোলবাণী একাডেমি, ভরত নাট্যম পরিবেশন করবেন সুরাঙ্গন বিদ্যাপীঠ।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন লোপা দাশ ও রিয়া দাশ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












