নালার পানি রাস্তায়। সারাক্ষণই পানিতে ভিজে থাকায় পিচঢালা রাস্তাটি ভয়াবহ রকমের পিচ্ছিল হয়ে উঠে। আর এতে প্রায় নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিং থেকে পলিটেকনিকের দিকে যাওয়ার আবদুল মান্নান সড়কটিতে গত বেশ কিছুদিন ধরে এই বেহাল অবস্থা বিরাজ করছে।
পিচ্ছিল সড়কে বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে বেশি। পথচারীরাও কমবেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশের কৃষি খামার থেকে এই পানি নালা হয়ে রাস্তা ভিজিয়ে রাখে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।












