নগরে পাহাড় কাটায় একজনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

ফয়’স লেক এলাকায় পাহাড় কাটার দায়ে মো. ইয়াছিন উল্লাহ রাশেদ নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে গতকাল আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন। রাশেদ দক্ষিণ পাহাড়তলী ভেলুয়ার দিঘীর পাড় এলাকার মৃত ছালামত উল্লাহর ছেলে।

পরিবেশ অধিদপ্তর নগর কার্যালয়ের উপ–পরিচালক মিয়া মাহমুদুল হক দৈনিক আজাদীকে জানান, গত রোববার ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। গতকাল সোমবার শুনানিতে ৪৯ হাজার ঘনফুট পাহাড় কাটার দায়ে অধিদপ্তরের পরিচালক নিয়মিত মামলা রুজু করার আদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধজামালখানে ডা. এম এ হাশেম স্কয়ারে পৌষমেলা ১৩ জানুয়ারি