নগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক করেছে পুলিশ। এর মধ্যে চান্দগাঁও থানা এলাকা থেকে ছাত্রলীগের সহসভাপতি ফয়সালসহ দুই জনকে, রাজাখালী এলাকা থেকে আয়াত নামের একজনকে ও ২ নং গেইট এলাকা থেকে রেজাইল হাসান নামের একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন বৈঠক ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগে গতকাল তাদের আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
পরবর্তী নিবন্ধডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা ও চুক্তি প্রক্রিয়া বন্ধের দাবি