ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ধর্ষণ চেষ্টা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তার নাম ওসমান গণি (৫০)। গতকাল সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২৩ জুলাই পাঁচলাইশ থানায় তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।
পাঁচলাইশ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলাটি দায়ের হওয়ার পর থেকে আসামি ওসমান গণি পলাতক ছিল। পাঁচলাইশ থানার ওসি তদন্ত জানান, ঢাকা পালিয়ে যাওয়ার সময় ওসমান গণিকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ বোমা হামলার ১৭ বছর আজ
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের প্রশ্ন