ধর্মপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নজরুল ইসলাম এমপির অনুদান

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন এদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ শুরু করতে হবে। তিনি সাতকানিয়ার ধর্মপুর জলদাশ পাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গতকাল শুক্রবার বিকালে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ–সভাপতি মফিজ উদ্দিন, কামাল উদ্দিন, সম্ভো দাশ, হাসান উল্লাহ রাশেদ, বুলা মজুমদার, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, হেলালুর রহমান, আবু তৈয়ব, লিটন পাইক, ইউপি সদস্য হুমায়ুন কবির চৌধুরী অহিদ, সনাতন দাশ, ইদ্রিচ মিয়া ও আবদুল খালেক।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যময়ী একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমোয়াজ্জেম হোসেন লাভলু