ধন্য নারী পারভীন আকতার | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ নারী হয়ে জন্ম নিয়ে ভুগছে নারী জ্বালা, মায়ের আঁচলে কত সুখ ফুল কুসুম মালা। নারীর গর্ভে জন্ম নিয়ে তাঁরে করি শুধু হেলা, মমতা খুঁজি মায়ের ভাষা মা প্রশান্তির মেলা। নারীর জীবন ক্ষয় পুষিয়ে আলোয় ভরো আজ, নিরাপদ করো নারীর জীবন শিখরে উঠার সাজ।