যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বিতীয় দফায় সদস্য নির্বাচিত হওয়া কায়কোবাদ ওসমানীকে সংর্বধনা দিয়েছে দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ। গতকাল শনিবার বিকালে দোহাজারী পৌরসদরে বিশাল আয়োজনের মধ্যদিয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুরের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বেগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা লোকমান হাকিম, আবদুস সালম, মোস্তাফিজুর রহমান, কাজী হাসান, শাহনেওয়াজ চৌধুরী, জসিম উদ্দিন হিরু, এসএম গাজী, মো. সোলায়মান, সাইফুল ইসলাম সুমন, ওসমান আলী ভুট্টো, হেলাল মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













