বসন্ত বাতাসে ঝরে কতো ফুল পথে প্রান্তরে,
সুখ ভেবে তা‘ কুড়িয়ে নিতে
তুমি হন্যে হয়ে ছোটো রোজ
ঝরে পড়ার দুঃখ বাজে অহর্নিশ এই বুকে
নিয়েছো কি কভু তার খোঁজ?
তুমি শুধু আপন সুখে বিভোর
জানি, এ তোমার স্বভাবজাত নেশা
তবুও তোমাকে কাছে পাওয়ার আকিঞ্চন
কেন শেষ হতে চায় না!


