ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেখালেন কিম

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত প্রতিরক্ষা শিল্প জাদুঘর পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। খবর বিডিনিউজের। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, মেয়ে জু আয়ে এবং স্ত্রী রি সোল জুকে সাথে নিয়ে কিম জং উন রোববার সদ্য উন্মোচিত ওই জাদুঘর (ডিফেন্স রেভল্যুশন মিউজিয়াম)- এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসন্ন এশিয়া সফরে কিমের সঙ্গে বৈঠক করতে পারেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পরদিনই ক্ষেপণাস্ত্র জাদুঘর পরিদর্শন করলেন কিম জং উন।

আগামী নভেম্বর মাসের মাঝামাঝিতে চীনে অনুষ্ঠেয় এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে ট্রাম্প অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.১৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধউড়োজাহাজে ছারপোকার উপদ্রব কান্টাসের ফ্লাইট বাতিল