ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের ১০ দরজা ক্ষতিগ্রস্ত

চন্দনাইশ খানহাট স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

রেললাইনের পাশ ঘেঁষে পার্কি করে রাখা মাছ বোঝাই একটি মিনি ট্রাকের সাথে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামদোহাজারীকক্সবাজার রেললাইনের চন্দনাইশ খানহাট স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাষ্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, ঘষা লাগার পর পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয় বা খুলে পড়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে তদন্ত করে দেখছেন।

রেলওয়ে চট্টগ্রাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, তারা ওই এলাকার আশেপাশে তদন্ত করে দেখছেন। এ রির্পোট লেখা পর্যন্ত ট্রেনের সাথে ঘষা লাগা মিনি ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।

বিডিনিউজ জানায় : দোহাজারির স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, ট্রেনটি বেলা ১টা ২৫ মিনিটে দোহাজারি স্টেশনে এসে থামে। পরীক্ষা নিরীক্ষা করে বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান স্টেশন মাস্টার ইকবাল।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ বাঁচাতে জয়ে চোখ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধআর্থিক সক্ষমতা ও শক্তিশালী ভিত্তিতে এগিয়ে প্রিমিয়ার সিমেন্ট পেল ‘এএ’ গ্রেড