টেক্সির সিলিন্ডারে কোটি টাকার ইয়াবা

আনোয়ারায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় র‌্যাবের বিশেষ অভিযানে সিএনজিচালিত টেক্সির গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা জব্দসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারার কালাবিবি দিঘির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার মহুরিপাড়া এলাকার ফাইজুল হকের পুত্র শফি আলম (৩৬) ও কক্সবাজার সদর নয়াপাাড়া এলাকার মৃত আবদুল মজিদের পুত্র আবদুর রহিম (৪৭)। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

র‌্যাব৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছেগোপন ভিত্তিতে এ সংবাদ পাওয়ার পর আনোয়ারার কালাবিবি দিঘী মোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি টেক্সিতে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, র‌্যাব৭ এর অভিযানে গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারির বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ওপর হামলা চালিয়ে সুড়ঙ্গ পথে পালালো সন্ত্রাসী বগা
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যখাতে লায়ন্স চক্ষু হাসপাতালের সেবা সরকারি উদ্যোগের পরিপূরক : অর্থমন্ত্রী