টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পুনরায় শীর্ষে ভারত

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আইসিসি টিটোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হারারেতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে৭ উইকেটে ও ৯০ রানে জিতেছিল ভারত। ফলে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার। এতে ইংল্যান্ডকে হটিয়ে আবারও টিটোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে ভারত। বর্তমানে সমান ২৬৮ রেটিং আছে ভারত ও ইংল্যান্ডের। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে র‌্যাংকিং তালিকায় শীর্ষে শ্রেয়াস আইয়ারের দল।

পূর্ববর্তী নিবন্ধইরানে বড় সামরিক হামলা পরিকল্পনা আপাতত স্থগিত করলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড-নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ