বাগীশ্বরী সংগীতালয় এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী, সংগীত গ্রন্থ প্রণেতা, অধ্যক্ষ রিষু তালুকদারের একক নজরুল সংগীতানুষ্ঠান ‘আমারে দিব না ভুলিতে’ আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) তে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান মালায় রয়েছে–আলোচনা সভা, একক সংগীত, সমবেত সংগীত ও দলীয় নৃত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ, তরুণ ভট্টাচার্য।
এতে সংগীতানুরাগীদের উপস্থিত থাকার জন্য বাগীশ্বরী নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক যীশু সেন, সদস্যসচিব প্রকৌশলী রিমন সাহা ও বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন অনুরোধ জানিয়েছেন।










