ঝটিকা মিছিল থেকে জামায়াতের ছয় নেতাকর্মী আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানা এলাকায় জামায়াতের ঝটিকা মিছিল থেকে ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে মিছিল বের করতেই ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম আজাদীকে জানান, চাক্তাই এলাকায় সকাল পৌনে ৮টার দিকে জামায়াতের ২৫/৩০ জন মিলে বিক্ষোভ মিছিল শুরুর পর পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে আমরা ৬ জনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন সেলিম ফোরকান (৫৩), ফারুক হোসেন (৫১), আবু ইউসুফ সিদ্দিকী (৩২), ইশতিয়াক হায়দার (৩২), জয়নুল আবেদীন (৫৭), ও সানাউল্লাহ মিল্লাত (৫১)

ওসি বলেন, সেলিম ফোরকান লোহাগাড়া উপজেলার সুখছড়ি ইউনিয়ন জামায়াতের আমির। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আগের পাঁচটি মামলা আছে। বাকিরা জামায়াতের বিভিন্ন পদে আছেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে সেগুলো নিশ্চিত হওয়ার জন্য যাচাইবাছাই করা হচ্ছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও ১০টি লাঠি জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে বেড়ধক পিটুনি, মাদ্রাসা শিক্ষক আটক
পরবর্তী নিবন্ধষষ্ঠ-সপ্তমের পাঠ্যবইয়ে কী সংশোধন আসছে