বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) চট্টগ্রাম জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এই অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সামান্য হলেও ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক এই মহতি উদ্যোগের জন্য CWCCI কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সাধুবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, উইম্যান চেম্বারের পরিচালক জেসমিন আক্তার, পরিচালক কাজী তুহিনা আক্তার, চৌধুরী জুবাইরা সাকী ও সদস্য আইভি হাসান। প্রেস বিজ্ঞপ্তি।











