জাতীয় সেপাক টাকরো ক্লাব কাপে চান্দগাঁও স্পোর্টিং অপরাজিত চ্যাম্পিয়ন

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন আয়োজিত ৩য় পুরুষ ও ২য় মহিলা ক্লাব সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব শক্তিশালী প্রতিপক্ষ মিরপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবউলআলম। দলের ম্যানেজার ছিলেন মুহাম্মদ লুৎফুল করিম সোহেল ও কোচ রুবেল হোসেন। ক্লাবের সভাপতি মুহাম্মদ মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন। খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের জন্য টিশার্ট ও ট্র্যাকস্যুট উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মসিউল স্বপন
পরবর্তী নিবন্ধআচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন