চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মসিউল স্বপন

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মনোনিত হয়েছেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক ফুটবলার মসিউল আলম স্বপন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র পরিচালক টিটন খীসা ২২ এপ্রিল স্বাক্ষরিত চিঠি সূত্র নিশ্চিত করে সাত সদস্যের এই এডহক কমিটির অনুমোদন। চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ () ও ৮এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার, সদস্য পাঁচজন হলেন ডিআইজি, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক ও ক্রীড়াবিদ আবু আহমেদ হাসনাত।

পূর্ববর্তী নিবন্ধঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া মেয়েদের
পরবর্তী নিবন্ধজাতীয় সেপাক টাকরো ক্লাব কাপে চান্দগাঁও স্পোর্টিং অপরাজিত চ্যাম্পিয়ন