ঢাকার মিরপুরের আর্মি ইনডোর স্টেডিয়ামে ৩০তম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ গত ১৭–১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা দল এতে অংশগ্রহণ করে ৮টি পদক লাভ করেছে। পদক প্রাপ্তরা হলেন টিম কুমিতে চট্টগ্রাম জেলা দলের কোচ এস এম আরিফ চৌধুরী, সাজ্জাদ আমির, রাফি, বেশারত উল্লাহ, অভিষেক, বিপ্লব ও অমিত দাশ। বিজয়ীদের পদক পদান করেন কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম ও সাধারণত সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক শেখ দিদার উদ্দীন, সদস্য ইকবাল আহমেদ, জয়জিৎ চৌধুরী, জুয়েল ওসমানী ও চট্টগ্রাম জেলা দলের মহিলা কোচ সাজেদা আক্তার সাজু। চট্টগ্রাম জেলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এস এম আরিফ চৌধুরী (৫ম ড্যান কিকেএফ)। দলীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল আহমেদ খান।













