জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আরেক আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গ্রেপ্তার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নং সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) .আর.এম. মোজাফ্‌ফর হোসেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের মামলার আসামি মো. ইমরানকে গত রোববার বিকাল সাড়ে ৪টায় কোতোয়ালী থানাধীন লয়েল রোড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত দুইদিনে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবারে মো. ইমরান (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিভেজা বাঁকে মুখোমুখি দুই বাস, পাহাড়ে একটির ধাক্কা
পরবর্তী নিবন্ধচসিক অনুমোদিত বলে বিক্রি, হালিশহরে ইজিবাইক জব্দ