চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ জুলাই, ক্লাস শুরু ৫ জুলাই

একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভা

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন গত ২ জুলাই বৃহস্পতিবার এবং ৫ জুলাই থেকে ক্লাস শুরু হবে। গতকাল বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায় সিদ্ধান্ত হয়।

চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, সভার শুরুতে একাডেমিক কাউন্সিলের নতুন সদস্য স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সজীব পাল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আরেফীন এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ গড়তে নৈতিক ও যোগ্য ব্যক্তির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধছিনতাই, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ