চসিক একাদশ ও কল্লোল সংঘ গ্রীণের জয়

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ও কল্লোল সংঘ গ্রীন। বৃষ্টির কারণে ১২ দিন খেলা বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হয়। এদিন দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের ১ম ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ জয়লাভ করে। তারা ২ ০ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে টানা ২য় জয় তুলে নেয়। বিজয়ী দলের পক্ষে মো. মনসুর আলী ও মোহাম্মদ ইমরুল ইসলাম ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সিটি কর্পোরেশনের পিয়ণ দাশের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আখতারুজ্জামান ও বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের সহসভাপতি আবদুল হান্নান মিরন। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে কল্লোল গ্রীন ৬ ১ গোলে চউক ক্রীড়া সমিতি সাদাকে পরাজিত করে। দুই ম্যাচ শেষে কল্লোল সংঘের জয় দুটি ও চউক ক্রীড়া সমিতি সাদার পরাজয় দুটি। বিজয়ী দলের পক্ষে মো. সাকিবুল ইসলাম ২টি গোল করেন। এছাড়া সাবিত খান নিরব, মো. হাসিব নুর রোহান, মো. ওসমান আরাফাত আলভী ও মোহাম্মদ হোসেন প্রত্যেকে ১টি করেন। এছাড়া বিজিত দলের পক্ষে সামির বিন আজগর ১টি গোল পরিশোধ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কল্লোল সংঘের সাবিত খান নিরবের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু ও সাবেক ফুটবলার কিশোর দত্ত মানু। আজ সোমবার দুপুর ২.১৫টায় মাদারবাড়ী শোভনীয় ক্লাব বনাম আলোর ঠিকানা,বিকাল ৪টায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী বনাম লিটল ব্রাদার্স পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধদুই ক্রীড়া ফেডা’র এডহক কমিটিতে চট্টগ্রামের শর্মিষ্টা রায় ও সাজেদা আক্তার
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম