চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিজয় দিবসের ব্যানার ঠিক করতে গিয়ে দগ্ধ হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব রিফাত উদ্দিন (৩৮)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁর মৃত্যু হয়। গত রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। তিনি বলেন, আহত হওয়ার পর পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।












