চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে ২টি পেশেন্ট মনিটর (EtCO2 সহ), ১টি ৩–চ্যানেল ইসিজি মেশিন এবং ১টি ডায়াথার্মি মেশিন (৪০০ ওয়াট, ১২০ বাইপোলার) প্রদান করা হয়। গত ৪ অক্টোবর এসব চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, ডা. মো. তৈয়ব সিকদার, প্রফেসর ফাহমিদা ইসলাম চৌধুরী, রোগী কল্যাণ সমিতির ইসি সদস্য ডা. মিনু সহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, হেড অব সেলস তুহিনুল ইফতেহা, সেলস ম্যানেজার মো. আইয়ুব এবং আরএসএম আবু হেনা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে গাইনি বিভাগে রোগীর চাপ বিবেচনায় প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংযোজন রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এলবিয়ন গ্রুপের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় এলবিয়ন গ্রুপের প্রতিনিধিরা বলেন, মানুষের কল্যাণ ও চিকিৎসাসেবার উন্নয়নে সহযোগিতা করা এলবিয়ন গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












