চবিতে সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নেতৃত্বে শামীম, সামি, মোস্তফা

চবি প্রতিনিধি | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৭:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের ২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মোঃ শামীম হোসাইন। সাধারণ সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী সাইফ আলি সামি ও সাংগঠনিক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোস্তফা রহমান নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচন অনুষ্ঠানে এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, ও বর্তমান কবিরহাট সরকারী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (বিসিএস শিক্ষা) জনাব মু. শফিকুল ইসলামের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়।

বুধবার ( ১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সেকশন অফিসার মোঃ দাউদ নবী ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা ইমাম ইমু।

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ নুরনবী, ক্রিমিনলোজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের প্রভাষক, সাইদুর রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক নাজনীন আক্তার নীলু’সহ প্রমুখ।
সুশৃঙ্খল ও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সবার উপস্থিতিতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা
ড. মোঃ কামাল উদ্দিন।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর মোঃ শামীম হোসাইন বলেন, আমরা সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশনকে শিক্ষার্থীদের সহযোগীতার কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। সুবর্ণচরের শিক্ষার্থীরা কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থান নিশ্চিত করতে পারবে আমরা সে বিষয়ে কাজ করবো। এবং সুবর্ণচর থেকে আগত চবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সহযোগীতায় আমরা বদ্ধপরিকর আছি ভবিষ্যতেও থাকবো। এসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কাজ করে যাবো। আশা করি একটা সময় আমাদের কাজ দেখে সবাই সংগঠন নিয়ে গর্ববোধ করবে।

সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করার পর সাইফ আলী সামি বলেন, “অতিতের ধারাবাহিকতা বজায় রেখে সভাপতি ও অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে সিনিয়র ও জুনিয়রের সহযোগিতা নিয়ে এসোসিয়েশনের অগ্রগতির জন্য কাজ করে যাব। এবং সুবর্ণচর থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে সুখে দুখে আমরা সবসময় থাকবো।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুবর্ণ সূর্য সন্তানদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবর্ণচরের শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই ঘণ্টায় জাপানি নাগরিকের হারানো আইফোন উদ্ধার করল কোতোয়ালী থানা