চবিতে গবেষণা উৎসবে ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

চবি প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬। গবেষণার সংস্কৃতি বিকাশ, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রসার এবং গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে আয়োজিত উৎসবে রয়েছে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা। রিসার্চ টক ও প্যানেল আলোচনায় ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও কলা, জীববিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রকৌশল–এই চার বিষয়ে আলোচনা রাখা হয়েছে। চাকসুর গবেষণা সম্পাদক তানভীর আঞ্জুম শোভন বলেন, বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধসংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ, পরিপত্র জারি
পরবর্তী নিবন্ধপূজামণ্ডপের আশপাশে হকার বসতে পারবে না : মেয়র