চন্দনাইশে যুবলীগ নেতা আব্দুল হাকিম গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল হাকিম (৪০) কে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১১ জুন রাতে দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকমত আবদুল হাকিম দোহাজারী পৌসভার ৭নং ওয়ার্ডের মৃত আবদুল গফুরের ছেলে। তাকে একটি রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

পূর্ববর্তী নিবন্ধসমাজজীবনে সংস্কৃতিচর্চার গুরুত্ব অত্যধিক
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর ক্লাব এসেম্বলী