চট্টগ্রাম-৯ আসনের ২০ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে আজ গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. একেএম ফজলুল হক।
গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রাম-৯ আসনের জনগণ আর দুর্নীতি ও চাঁদাবাজদের দেখতে চায় না। দীর্ঘদিন ধরে যারা জনগণের অধিকার হরণ করেছে, ১২ তারিখ তাদেরকে জনগণ লাল কার্ড দেখাবে।
তিনি আরও বলেন, আন্দরকিল্লাসহ পুরো চট্টগ্রাম-৯ আসনের মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণ প্রস্তুত।
গণসংযোগ ও প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন ডা. একেএম ফজলুল হক।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে দাঁড়িপাল্লা বিজয় হলে ইনশাআল্লাহ আমরা একটি দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী চট্টগ্রাম-৯ গড়ে তুলতে পারবো।
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।












