চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটসাল কার্নিভাল সম্পন্ন

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ইস্পাহানি প্রেজেন্টস চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ফুটসাল কার্নিভাল ২০২৬ সিজন৩ গত ৩১ মে পিএইচপি টার্ফ মাঠে সম্পন্ন হয়েছে। এতে ভেটার্ণ বিভাগের ফাইনালে সিজিএইচ ১০ এবং মিলেনা ২০০০এর মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩২ গোলে জিতে সিজিএইচএস ১০ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় মিলেনা ২০০০। গ্যালাক্সি বিভাগের ফাইনালে দ্যা পোস্ট সিকারস ৩১ গোলে ব্যাচ ২০১৩কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ব্যাচ ২০১৩। ভেটার্ণ বিভাগে সেরা খেলোয়াড় শরফুদ্দিন (ব্যাচ ২০১০), সর্বোচ্চ গোলদাতা ফয়সাল হাবিব (ব্যাচ ২০০৩), যৌথভাবে সেরা গোলরক্ষকের পুরস্কার পান আসিফ মাহমুদ (ব্যাচ ১৯৯৬) ও আমানুল রিয়াদ (ব্যাচ ২০১০)। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে লিজেন্ডস অব ৯৬ এবং এমভিপি নির্বাচিত হন হিমু (ব্যাচ ২০০০)। গ্যালাক্সি বিভাগে সেরা খেলোয়াড় আসিফ মাশরুর (২০১১), সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ফাইনাল নাফিস আহমেদ (২০১১)। সেরা গোলরক্ষক হন তৌসিফ মান্নান (২০২০) এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে ডার্ক ডেমনস এফসি। পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদ স্যার এবং মহিউদ্দিন স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন ভেলোসিটি ইন্টারনেটের সিইও মিরাজ ফাইয়াজ, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগনেন্সের পরিচালক রুহুল আমিন সবুজ, প্রাক্তন শিক্ষার্থী মো. রিপন (ব্যাচ ১৯৯০), মুনতাসির রুবায়েত (ব্যাচ ১৯৯১), পাঁচবারের জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ডা. মানস রঞ্জন চৌধুরী এবং ইস্পাহানি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ তারেক আমিন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক ফুটবলার নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কাদের মুরাদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে টুর্নামেন্ট কমিটির কোষাধ্যক্ষ মো. রুবায়েত এবং সদস্যদের মধ্যে জয়ন্ত জিকো, মো. আফরাহিম, মো. কায়েস, মো. শোয়েব ও মো. নইমুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপে পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচূড়ান্ত পর্ব সামনে রেখে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন শুরু