চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ৬৫তম পরিচালনা পর্ষদের সভা গতকাল বুধবার সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, এম এ মালেক, মোহাম্মদ আবদুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এম সোলায়মান, অজিত কুমার দাশ এবং বিএসআরএম গ্রুপের প্রতিনিধি ইফাদ চৌধুরী।
সভায় সিএমসিসিআইয়ের ১০ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬ আয়োজনের ব্যাপারে আলোচনা করা হয়। সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬–২৭ বার্ষিক মেয়াদের পরিচালক নির্বাচিত হওয়ায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











