চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার এক্সপেনশন প্লেনিং এন্ড স্ট্র্যাটেজিস অব এপারেল ইন্ডাস্ট্রি’। গত ৮ আগস্ট অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সিবিইউএফটির এএমএম বিভাগের প্রধান মো. মশিউর রহমান।

প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডি ডিজাইন প্রাইভেট লিমিটেডের হেড অব বিজনেস সোহরাব হাসান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আর্ক এর বিশেষ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা ফারুক ই আজম