চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে বিকাল ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু হওয়া হাজতির নাম নুর ইসলাম। তিনি মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, অসুস্থ হয়ে পড়লে নুর ইসলামকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











