হালিশহরে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে চাঁদা দাবি

দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ, কারাগারে প্রেরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ঘরে ঢুকে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেনমুন্সিগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা মো. মাউন উদ্দিন। পুলিশ জানায়, গত ৫ম মঙ্গলবার হালিশহর থানাধীন শান্তিবাগ এলাকার শ্যামলী আবাসিকের আলী ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। মোট ৫ জন ব্যক্তি নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে বাসাটিতে ঢুকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বলা হয়, বাসাটিতে অবৈধ কাজ হচ্ছে। টাকা না দিলে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে সেখান থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। বাকী তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। তারা হলেনমো. জাহিদ, মো. মুস্তাফিজ ও বাবুল।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার ২ ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। পরে আদালতের কাছে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ক্যাম্প ছেড়ে আসা ৫ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি আওয়ামী লীগ নেতার মৃত্যু