চট্টগ্রামে আরো ৩৭ শিশু হাসপাতালে ভর্তি

হামের উপসর্গ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৩৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৩ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৯২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৭০৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২২৫ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৪৬৩ শিশুর। মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে সপ্তাহব্যাপী বন্যহাতির তাণ্ডব, বসতঘর খামারের ক্ষতি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চীনা শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তি স্থাপন সোমবার