চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৩০)। বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুন নেভাতে গেলেই বিদ্যুতায়িত হয়ে তিনি প্রাণ হারান।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নবগঠিত পহরচাঁদা ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া থানার ওসি আরিফুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধগাইডওয়াল সরে গেছে, খালের দিকে ঝুঁকছে সড়ক