আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনকে মহেশখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানান, গতকাল সোমবার বেলা ১টার সময় মহেশখালী পৌরসভার ডাকবাংলোর সামনে রাস্তা থেকে চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা যায়, পলাতক চেয়ারম্যান নবী হোসেন মহেশখালীর একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।











