গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১ এর ফুটবল টুর্নামেন্ট শুরু

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ও নিমতলা ওয়ার্ডের স্বনামধন্য সংগঠন ‘গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১‘ ক্লাব এর ব্যবস্থাপনায় এবং রিলায়েন্স শিপিং এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘জি এফ এল ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা গত শুক্রবার বন্দর কর্তৃপক্ষ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফখরুল ইসলাম কাওসার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ এর সহ–সভাপতি দেবাশীষ পাল দেবু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাহনগর ছাত্র লীগের সহ সভাপতি ইমতিয়াজ বাবলা, এম এস এ সার্ভিসেস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ দস্তগীর, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর কার্যকরী সদস্য আশীষ কান্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১ এর উপদেষ্টা আতাউল গনি খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনার কমিটির সজীব, হাসান, রবিন, আজাদ, মিনহাজ, রুবেল, রাজীব, লিটন, খালেদ, কাওসার, রবিন, আতাউল, তুষার, আশিক, হৃদয়, সাকিব, ফয়সাল, সাজ্জাদ, মাইনু, সিফাত, সুজন, আলবি, মুন্না, সিফাত। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কিংস কিকার্স বনাম ঐকতান ক্লাব। খেলায় ঐকতান ক্লাব ২–১ গোলে জয়লাভ করে। বিজয়ী দলেল মোঃ মহিউদ্দিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আগামীতে প্রতি শুক্র ও শনিবার ২টি করে খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অলিম্পিক ডে রান উদযাপিত