গোসাইলডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা ও এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবুল বশর আবুর সভাপতিত্বে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার সিনিয়র দায়রা জজ মো. সিরাজুদ্দৌলা কুতুবী। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা ভালো রেজাল্টের মাধ্যমে যোগ্যতম অবস্থানে উন্নীত হতে হলে পিতা–মাতাকেও সচেতনতার সাথে সাপোর্ট দিতে হবে।শিক্ষক সোলাইমান কাশেমীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. মাহফুজুর রহমান, প্রফেসর ড. শফিউল্লাহ কুতুবী, কামরুল হাসান ভূঁইয়া, মোহাম্মদ সাগির, জসিম উদ্দিন, ইঞ্জি. অজয় কর, মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী, আহমদ রশীদ আমু, ইব্রাহিম সিদ্দিকী, প্রধান শিক্ষক মো. মামুন হাছান, আবদুল্লাহ আল মারুফ, আলহাজ্ব নুরুল আলম, প্রমুখ।













