বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির রোগমুক্তি কামনায় রাউজানের উত্তর গুজরায় তকি সিকদার জামে মসজিদ প্রাঙ্গণে খতমে কোরআন ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বাদে জুমা অনুষ্ঠিত হয়। মো. তকি সিকদার জামে মসজিদ পরিচালনা কমিটি ও তকি সিকদার ফাউন্ডেশন উক্ত দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক জাহাঙ্গীর আলম সিকদার।
মাহফিল পরিচালনা করেন তকি সিকদার জামে মসজিদের খতিব হোসাইন আহমেদ তাফসীর। মাহফিলে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির নেতা হারুন অর রশিদ সিকদার, তকি সিকদার জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়সাল আলম, নুরুল আজিম, মোতালেব সিকদার, ইকবাল হোসেন, সরোয়ার উদ্দিন, নেজাম উদ্দিন, শফিউল আজম, এরশাদুল ইসলাম, বোরহান উদ্দিন, রায়হান উদ্দিন, মো. শান্ত, সোহরাব মুন্না ও মো. ইসমাইল প্রমুখ অংশ নেন। প্রসঙ্গত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












