গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন : তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিসিপি) বিশ্বে গণতন্ত্রের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন এনজিও ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির (এনইডি) প্রেসিডেন্ট ড্যামন উইলসন। খবর বিডিনিউজের।

তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত চায়না ইন দ্য ওয়ার্ল্ড (সিআইটিডব্লিউ) সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। উইলসন বলেন, চীন বিশ্বব্যবস্থাকে নিজের স্বার্থে পুনর্গঠন করার চেষ্টায় তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। যার নেতিবাচক প্রভাবে গত বিশ বছর ধরে বিশ্বজুড়ে মানুষের স্বাধীনতা, রাজনৈতিক ও নাগরিক অধিকার ক্রমাগত হ্রাস পাচ্ছে। দেশটিকে একটি গণতন্ত্রবিরোধী পরাশক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি, অথ্যাধুনিক প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থার সঙ্গে বেইজিং এখন গভীরভাবে জড়িয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রিনল্যান্ড ডেনমার্কের জন্য গুরুত্বপূর্ণ নয় : ট্রাম্প
পরবর্তী নিবন্ধকুয়েত বাহরাইন এবং কাতারের পর এবার ইরানের নিশানায় জর্ডান