খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভা

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন শাখা আসরসমূহের প্রতিনিধিদের যৌথসভা গত শুক্রবার নগরীর নন্দনকাননস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি এ উপলক্ষে শিশু–কিশোরদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খেলাঘর মহানগর কমিটির সহ–সভাপতি গোপাল কৃষ্ণ লালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রথীন সেন, অধ্যাপক রোজী মজুমদার, চন্দন পাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মহিউদ্দিন শাহ্‌, পার্থ প্রতিম নাহা, শরণ বড়ুয়া, আবু হাসনাত চৌধুরী, অধ্যাপক জোবেদা খানম, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম বাবু, আজিজুল হাকিম ইমরান, পলাশ চন্দ্র দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল টাওয়ারের ১১৮টি ব্যাটারি ও সাড়ে ৬ হাজার মিটার ক্যাবল উদ্ধার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পৌষ মেলা উদ্বোধন