কোতোয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবারের ওই মিছিলের পর থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯), ইমাম হোসেন সাদমান (২২)

পুলিশ জানায়, গত শুক্রবার কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে জড়িত ওই ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর অভিযোগ
পরবর্তী নিবন্ধচলতি বছর মাটি না কাটার প্রতিশ্রুতি ভাটা মালিকদের