কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জুন, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

মনিরুল ইসলাম অপু (৩৮) নামে কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বাড়ি চাঁদপুর। গতকাল মঙ্গলবার কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন। তিনি জানান, প্রতারণামূলকভাবে কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত প্রতারক চক্রের সক্রিয় সদস্য মনিরুল। তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সিএমএমের নির্দেশ
পরবর্তী নিবন্ধবিচার শুরুর আদেশ, বাদীসহ ৮ জনের সাক্ষ্যগ্রহণ আজ