কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে নজরুল বর্ষ–২০২৬ উপলক্ষে আয়োজিত ২ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যামন্দিরের প্রফুল্ল রঞ্জন সিংহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যামন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাসুদেব সিংহ। বিশেষ অতিথি ছিলেন নৃত্য শিক্ষক স্বপন দাশ। উপস্থিত ছিলেন বিদ্যামন্দিরের শিক্ষক–শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। সভাপতিত্ব করেন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুপ দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যামন্দিরের সহকারি শিক্ষিকা ঊর্মি ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন পিমপু কুমার বড়ুয়া। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












