কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তে রাসুল (দ.)’র ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি। ইমাম হোসাইন (রা.)-এর মহান আত্মত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে মাহফিল সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করি। গত ৫ জুন পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফে আমির মঞ্জিলে শাহ সূফি আল্লামা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমির ভান্ডারী’র সভাপতিত্বে আগামী ১ মুহররম হতে ১০ দিনব্যাপী ২১তম শাহাদাতে কারবালা মাহফিল যথাযোগ্য মর্যাদায় সফল করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদ সৈয়দ মুহাম্মদ আসরারে আমির শাহ আমিরী ভান্ডারী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ সরোয়ার কামাল আমির ভান্ডারী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশিক শাহ আমিরী প্রমুখ। আমিরিয়া শাহ হারুনিয়া শামুন শাহ আমিরী খেদমত কমিটির সকল সদস্যবৃন্দসহ দরবারের আশেক ভক্ত উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।









