লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কলাউজান মহোৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত মৃণাল কান্তি দাশের (মিলন মেম্বার) স্মরণসভা কলাউজান বাসন্তী–সুবল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৭ মার্চ শেখর দাশের সঞ্চালনায় ও মাস্টার অরুন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন জয়িতা দাশ। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি লায়ন তপন কান্তি দাশ।
সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার প্রদীপ দাশ, প্রণব কুমার দাশ পল্টু, টিটু দাশ, শিমুল দাশ, আনন্দ দাশ, পার্থ সারথী দাশ দিসু, নরেন দাশ, তপু দাশ, রাজু চৌধুরী ও মৃণাল দাশের সহধর্মিণী মিতা দাশ। সভায় প্রয়াত মৃণাল দাশের আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











